চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা: বাহাউদ্দিন নাছিম

নেত্রকোনা প্রতিনিধি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশের চুতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। কারণ আজকের এই গতিশীল বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে দাড় করিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারবাহিকতা ধরে রাখতেই এদেশের মানুষ আবারো শেখ হাসিনাকে মনোনীত করবেন। তার প্রমাণ আজকের এই সম্মেলন। জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে মানুষের ঢল প্রমাণ করে এই দেশের মানুষ সন্ত্রাস পছন্দ করে না।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেত্রকোনা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবশেনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। শনিবার শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগ এই সম্মেলনের আয়োজন করে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্রর সভাপতিত্বে সম্পাদক খায়রুল হাসাল লিটুর সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য প্রতিরোধযোদ্ধা মানু মজুমদার এমপি, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সংরক্ষিত আসনের সাবেক সাংসদঅধ্যাপিকা অপু উকিল, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজলসহ কেন্দ্রীয় ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বেলা সাড়ে ১১টা থেকে শুরু করে সম্মেলনের প্রথম অধিবেশন চলে বিকাল ৫ টা পর্যন্ত। পরে পুরনো কমিটি বিলিুপ্ত করে নতুন কমিটির সভাপতি ৯ জন এবং সম্পাদক ১৪ জন প্রার্থীকে তাদের প্রার্থী বাছাইয়ে ৫ মিনিট সময় নির্ধারণ করে দিলেও তারা নিজেরা করতে না পারায় পরবর্তীতে কমিটি ঘোষণা দেয়ার কথা জানান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights