নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সভার শুরুতে রিজেন্ট বোর্ডের সদস্যদের স্বাগত জানিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন।
উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, সুশাসন, মানসম্মত শিক্ষা ও গবেষণার উৎকর্ষ অর্জনে রিজেন্ট বোর্ডের সদস্যদের সহযোগিতা কামনা করেন।
সভায় রিজেন্ট বোর্ডের নবনিযুক্ত সদস্য নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান এবং লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়াকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় রিজেন্ট বোর্ডের সদস্যরা নোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে অভিনন্দন জানান।
সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ রিজেন্ট বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
