বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলা

অনলাইন ডেস্ক

দাপুটে ফুটবল খেলেই বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। ফাইনালের আগে স্পেন শিবিরে আলোচনার নতুন বিষয় হয়ে উঠেছেন ডিফেন্ডার মার্ক কুকুরেলা। তবে ম্যাচের আগেই বড় ঘোষণা দিলেন এই তারকা ডিফেন্ডার। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে স্প্যানিশ এই তারকা জানিয়েছেন, দল বিশ্বকাপ জিততে পারলে জাতীয় দলের জার্সিতে আর খেলবেন না।

রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটি ঘিরে আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের দ্বৈরথ। তবে স্পেনের সাফল্যের পেছনে সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া। ম্যাচটি ঘিরে যেমন লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের লড়াই নিয়ে আলোচনা চলছে, তেমনি স্পেনের দুর্দান্ত রক্ষণভাগের অন্যতম ভরসা কুকুরেলার মন্তব্যও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

স্পেনের হয়ে পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। সাতটি ম্যাচের প্রতিটিতেই শুরুর একাদশে ছিলেন তিনি এবং এক মিনিটের জন্যও মাঠ ছাড়তে হয়নি। তার উপস্থিতিতে পুরো আসরে স্পেনের রক্ষণভাগ মাত্র একটি গোল হজম করেছে, যা দলটির ফাইনালে ওঠার অন্যতম বড় ভিত্তি। ইংলিশ ক্লাব চেলসির হয়ে খেলা এই ডিফেন্ডার বিশ্বকাপের শুরুর দিকে পাড়ি জমিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদে।

মজার ছলে বিশ্বকাপের আগে কুকুরেলা বলেছিলেন, স্পেন শিরোপা জিতলে জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু নিজের শরীরে আঁকাবেন। সেই রসিকতার মাত্রা আরও বাড়িয়ে দিলেন চেলসির এই ডিফেন্ডার। মভিস্টারপ্লাসে প্রকাশিত এক ভিডিওতে এই ডিফেন্ডার বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন হলে অবসরই নিয়ে নেবেন তিনি।

তার মতে, ‘স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে পরদিনই লুইস দে লা ফুয়েন্তেকে ফোন করে জাতীয় দল থেকে অবসরের কথা জানিয়ে দেব। ইউরো আর বিশ্বকাপ- দুটোই জিতে গেলে আর চাওয়ার কী থাকে!’

বয়স যখন সবে ২৭ এমন মন্তব্য স্বাভাবিকভাবেই বিস্ময়ের জন্ম দেয় ফুটবল দুনিয়ায়। কারণ, একজন ডিফেন্ডারের জন্য সাধারণত এটিকে ক্যারিয়ারের সেরা সময় হিসেবে ধরা হয়। ইউরো ২০২৪ জয়ের পর থেকেই স্পেনের রক্ষণভাগের অন্যতম অপরিহার্য সদস্য হয়ে উঠেছেন কুকুরেলা। এরপর বিশ্বকাপেও নিজের ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights