দেশে পৌঁছালেন লামিন ইয়ামালরা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর পর স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা নিজ দেশে পৌঁছেছেন।সোমবার(২০ জুলাই) লামিন ইয়ামালদের বহনকারী একটি বিমান মাদ্রিদে অবতরণ করে। স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরের টার্মিনালের দিকে এগিয়ে যাওয়ার সময় দলটিকে বহনকারী আইবেরিয়া এয়ারলাইন্সের বিমানটির ককপিটের জানালা দিয়ে স্পেনের পতাকা উড়তে দেখা যায়।

সবার আগে বিমান থেকে নেমে আসেন কোচ লুইস দে লা ফুয়েন্তে; তার ঠিক পরেই নামেন টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় রদ্রি, যিনি সিঁড়ির ওপর দাঁড়িয়েই উঁচিয়ে ধরেন বিশ্বকাপ ট্রফিটি। দেশে আসার পর ইয়ামালদের জারজুয়েলা প্রাসাদে রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এরপর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিব তাদের মনক্লোয়া প্রাসাদে অবস্থিত সরকারি সদর দপ্তরে যাবেন।

এরপর খেলোয়াড় ও কোচিং স্টাফরা ছাদখোলা বাসে করে মাদ্রিদের কেন্দ্রস্থলে শোভাযাত্রা করবেন এবং পরিশেষে সিবেলেস স্কোয়ারে পৌঁছাবেন, যেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খেলোয়াড়দের অভিনন্দন জানাতে স্পেনের রাজধানীর রাস্তায় প্রায় ১০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights