একযোগে সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে প্রভাষক পদে পদোন্নতি

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত ১৪৫ জন প্রদর্শককে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের গত ৭ মের একটি স্মারকপত্রের সুপারিশ মোতাবেক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি কলেজগুলোতে কর্মরত বিষয়ভিত্তিক প্রদর্শক (দশম গ্রেড) পদের এসব কর্মকর্তাদের (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেড, টাকা ২২০০০-৫৩০৬০ টাকা) বেতনক্রমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে সংশ্লিষ্ট বিষয়ে প্রভাষক পদে পদোন্নতিসহ পদায়ন করা হলো।

মাউশির প্রকাশিত নির্দেশনাবলি অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এছাড়া আগামী ২১ জুলাই বিকেল ৪টার মধ্যে আবশ্যিকভাবে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights