শিল্পকলায় ‘নিত্যপুরাণ’
সাংস্কৃতিক প্রতিবেদক
শিল্পকলা একাডেমিতে নিজেদের দর্শকনন্দিত নাটক ‘নিত্যপুরাণ’ মঞ্চায়ন করলো নাটকের সংগঠন দেশ নাটক।
মঙ্গলবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। এটি মহাভারতের একটি অংশ নিয়ে রচিত হয়েছে। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মাসুম রেজা।
নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র নিম্নবর্ণের সন্তান একলব্য নিত্যপুরাণ নাটকের কেন্দ্রীয় চরিত্র।
নাটকটির বিষয়ে নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা বলেন, নিত্যপুরাণ লিখতে গিয়ে যে বিষয়টির প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়েছি তা হলো-এই নাটকটিকে আমি সময়-নিরপেক্ষ নাটক হিসেবে দাঁড় করাতে চেয়েছি, অর্থাৎ আমি একই সাথে চেয়েছি মহাভারতের ভেতর থাকতে আবার এখনকার কথাও বলতে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুন চৌধুরী রিপন, আসিফ হাসান, কামাল আহমেদ, ফিরোজ আলম, লরেন্স উজ্জ্বল গমেজ, হোসাইন নিরব, মাইনুল হাসান মাঈন, সমাপন সরকার, বন্যা মির্জা, সুষ্মিতা সাহা, জলি চৌধুরী, তামিমা তিথি, মেঘলা মায়া, ইসমত জেরিন, কাজী লায়লা বিলকিস, সানজিদা লতা, সালমান লিমন, আবিদুর রহমান আদর প্রমুখ।
নাটকের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন লরেন্স উজ্জ্বল গমেজ, অসীম কুমার নট্ট, ইমামুর রশিদ খান, নন্দিতা বিশ্বাস ও আমরিন তাসনিম জাইমা জারিফা তাসনিম জেমিমা।
