সৌদিতে বাংলাদেশ-সৌদি বিনিয়োগ ফোরাম আয়োজনের উদ্যোগ

বাসস

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে সৌদি আরবে বাংলাদেশ-সৌদি বিনিয়োগ ফোরাম আয়োজনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সাবসিসিআই)।

একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীসহ বিভিন্ন বাণিজ্য প্রসার কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সাবসিসিআইর সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল এসব পরিকল্পনার কথা তুলে ধরে। এ সময় তারা সংশ্লিষ্ট সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সাবসিসিআই’র উদ্যোগের প্রশংসা করেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি দক্ষ জনশক্তি উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সৌদি আরবের বাজারে বাংলাদেশের সৃজনশীল শিল্প, হস্তশিল্প ও বহুমুখী পাটজাত পণ্যের প্রসারে আরো উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।

প্রতিনিধিদল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights