ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

অনলাইন ডেস্ক
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।

এছাড়া, নতুন ৪৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যার ফলে বর্তমানে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা পৌঁছেছে এক হাজার ১১৮ জনে।

রবিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৮ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৯৩৫ জন।

এ পর্যন্ত মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৪৩ জনের মধ্যে নারী ২৫ জন বা ৫৮ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ১৫ জন বা ৪১ দশমিক ৯ শতাংশ।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১৫, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ছয় ও সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন। এছাড়া ময়মনসিংহে পাঁচজন, চট্টগ্রামে চারজন, খুলনায় ছয়জন, বরিশালে চারজন, রাজশাহী এক ও রংপুরে একজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights