যাত্রাবাড়ী, মুগদা ও বংশাল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪২

অনলাইন ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও বংশাল থানাধীন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী, মুগদা ও বংশাল থানা পুলিশ।

রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-নূর আলম (৪০), বিজয় (১৯), মো. রমজান (২০), বিপ্লব (৩৫), মো. শাকিল (৩৫), সুমি (৩৩), মো. সানজু, মোছা. সুমি (২৮), মো. জাহিদ, মোছা. সুমি (২৮), মো. রিদয় মিয়া, মো. বিপ্লব ঠিকাদার (৪৫), মো. সাইফ (৩০), মো. মানিক (৩০), শ্রী সুনীল (৫০), আ. রহমান (২১), মো. সোহেল (৩০), মো. জাহাঙ্গীর (৪৫), বুলু (৪৫), মো. রিয়াজ (৩৭), মো. মিরাজ (২৮) ও মো. শান্ত (২৪)।

শুক্রবার মুগদা এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-নাহিদুল ইসলাম, মো. নাজমুল হোসেন, মো. আরমান (২৩), পাবেল মোল্লা শাওন, মো. বাবুল হোসেন ওরফে বাবু (৩৬), মো. তারেক আজিজ, মো. বিল্লাল হোসেন (২৫), মো. সাগর (২৪), মো. রিপন (৪০), মো. রানা (২২), মো. রফিকুল ইসলাম (২০) ও উজ্বল রায় (১৯)।

শনিবার বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-মো. আমির হোসেন সম্রাট (২৭), মো. উজ্বল (২৪), মো. ফয়সাল হোসেন আলভী (২৪), সুরুজ মিয়া (৩৬), মো. সেলিম (৫২), মো. রাজিব হোসেন (২৮), মো. মোশারফ (৩১) ও আবুল হোসেন (৫৬)।

আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদর সবাইকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights