টেকনাফে হত্যা মামলার আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিx

কক্সবাজারের টেকনাফ থানাধীন হাতিয়ার ঘোনা এলাকা থেকে চাঞ্চল্যকর নুরুল আবসার হত্যা মামলার ২নং আসামি মোঃ জাবের (২৬) কে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে টেকনাফের লেঙ্গুরবিলের চাঞ্চল্যকর নুরুল আবসার হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামি মোঃ জাবের (২৬) কে গ্রেফতার করে। প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোঃ জাবের ওই মামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। সে গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানা গেছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত এজাহারভুক্ত আসামি সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights