রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় ৫২ পিচ ইয়াবাসহ মো. লিটন মন্ডল (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকালে তাকে গ্রেফতার করা হয়।
এদিন বিকালে পাংশা মডেল থানা পুলিশ লিটন মন্ডলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার লিটন উপজেলার যশাই ইউনিয়নের মৃত তাছেম মন্ডলের ছেলে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানা পুলিশের উপ পরিদর্শক মো. নাসিরুজ্জামানসহ পুলিশের অন্য সদস্যরা যশাই ইউনিয়নের পারভেল্লাবাড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক মন্ডলের বাড়ীর পাশে থেকে তাকে আটক করে। আটকের পর লিটন তার কাছে থাকা ৫২ পিচ ইয়াবা পুলিশের কাছে দিয়ে দেয়।
পাংশা মডেল থানার উপ-পরিদর্শক মো. নাসিরুজ্জামান বাদী হয়ে মো. লিটন মন্ডলকে আসামি করে মামলা দায়ের করে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
