গণতন্ত্র টিককে দেশ এগোবে, স্বৈরাচারের পুনরাবৃত্তি হলে পিছিয়ে পড়বে
অনলাইন ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, গণতন্ত্র টিকে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, আর স্বৈরাচারের পুনরাবৃত্তি হলে দেশ আবার পিছিয়ে পড়বে। দেশের আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।
রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ফটো এক্সিবিশনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দীর্ঘ ১৭ বছর মানুষ নানা সাংবিধানিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, একটি নির্বাচিত সরকারই জনগণের অধিকার নিশ্চিত করতে পারে।
এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ৫ আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে সেই সমালোচনার মাধ্যমে অতীতের ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেওয়া উচিত নয়। রাষ্ট্র পুনর্গঠন সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া।
আন্দোলনে অংশ নেওয়া সবার অবদানের যথাযথ মূল্যায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
