বিভিন্ন অনিয়মে টাঙ্গাইলে চার ক্লিনিক-হাসপাতালকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল পৌর শহরে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ক্লিনিক ও হাসপাতালকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়েছে।

রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্যাথলজিস্টের অনুপস্থিতিতে পরীক্ষা-নিরীক্ষা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধ রাখার ফ্রিজে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখা এবং নষ্ট হয়ে যাওয়া রক্ত সংরক্ষণের মতো বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে পাইলট হাসপাতালকে ৫০ হাজার টাকা, অ্যাপল হাসপাতালকে ২৫ হাজার টাকা, জনতা ক্লিনিককে ৫০ হাজার টাকাসহ আরো একটি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights