কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার জুলাই শহীদ ও কারা নির্যাতিত নেতাকর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভুইয়া, উপজেলা ইউসিসিএ চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূইয়া।

জুলাই কারানির্যাতিত মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে জুলাই কারা নির্যাতিত আ. মান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন জুলাই কারা নির্যাতিত গিয়াস উদ্দিন মাষ্টার, মনিরুল ইসলাম, বাহার, দেলোয়ার হোসেন, নসির, বাদল প্রমুখ।
বক্তব্যে জুলাইয়ে যারা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং যারা জুলাই ও কারা নির্যাতিত তাদেরকে দলীয়ভাবে মূল্যায়ন করার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights