যশোরে ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর সদর উপজেলার দুটি পৃথক স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার ও রবিবার ডিবির পৃথক দুটি টিম মনোহরপুর ও রূপদিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন রিয়াদ হাসান (১৯), গৌতম গাংগুলি (৪১) ও শিমুল হোসেন (৩৮)।

যশোর পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় মনোহরপুর গ্রাম থেকে ১০০ পিস ইয়াবাসহ রিয়াদকে আটক করা হয়। এছাড়া রবিবার ভোরে রূপদিয়া বাজার এলাকায় ৮০ পিস ইয়াবাসহ গৌতম ও শিমুলকে আটক করা হয়।
তিনি জানান, আটক তিনজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights