কিরগিজস্তানে আটকে গেল সুরঞ্জিতের ইউরোপ যাওয়ার স্বপ্ন

ইউরোপ পাড়ি দেওয়ার স্বপ্নে বিভোর হয়ে বাড়ি ছেড়েছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামের যুবক সুরঞ্জিত চন্দ্র দাস। কিন্তু দালালের খপ্পরে পড়ে ফিকে হয়েছে সে স্বপ্ন, কিরগিজস্তানে গিয়ে চরম বিপদে পড়তে হয়েছে তাকে। অবশেষে অনেকটা নিঃস্ব হয়ে খালি হাতে সুরঞ্জিতকে ফিরতে হয়েছে বাড়ি।

জানা গেছে, কিরগিজস্তানের রাজধানী বিসকেকের মানাস বিমানবন্দর থেকে গত শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে উড়াল দিয়ে সুরঞ্জিত সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দরে এসে পৌঁছান দুবাইয়ের স্থানীয় সময় ভোর ৫টায়। পরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার দুপুর ১২টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। দেশে থাকা পরিবারের লোকজনের কাছ থেকে ধার-দেনা করে বিমানের টিকেট করে দেশে আসেন এই যুবক।

সুরঞ্জিত বলেন, ইউরোপের পোল্যান্ড নেওয়ার কথা বলে রুহেল আহমদ নামের এক দালাল আমার কাছ থেকে ছয় লাখ টাকা নেয়। কিরগিজস্তানে নেয়ার পর তিনি ইউক্রেনের ভিসা লাগাবে বলে দুবাই চলে যান। এরপর থেকে রুহেল লাপাত্তা। এরপর থেকে কিরগিজস্তানে দুর্বিষহ জীবন কাটিয়েছি। এক পর্যায়ে বাধ্য হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরে আসতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights