শাহরুখের ‘জীবন্ত’ মূর্তি দেখতে আসানসোলে ভিড়

‘পাঠান’ সিনেমা দিয়ে ফের ভারত কাঁপিয়ে দিয়েছেন শাহরুখ খান। চার বছর পর সিনেমায় ফেরা শাহরুখে মুগ্ধ ভারতবাসী। এর মধ্যেই শাহরুখের দেখা মিলল পশ্চিমবঙ্গের আসানসোলে। হাতের কাছে শাহরুখকে পেয়ে সেলফি তোলার হিড়িক পড়েছে। তবে এই শাহরুখ রক্তমাংসের নয়, এটা তার মোমের মূর্তি।

চুলে পনিটেল, চোখে রোদচশমা, সাদা শার্ট, টাইট জিন্স পরে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। একেবারে ‘ঝুমে জো পাঠান’ গানের সেই লুকে হাজির বলিউড বাদশাহ। তবে সবটাই মোমের তৈরি। কেউ ছুঁয়ে দেখছেন শাহরুখের মূর্তি, কারও চোখে বিস্ময়, কেউ কেউ ব্যস্ত সেলফি তুলতে। শাহরুখের মূর্তিটি তৈরি করেছেন আসানসোলের ভাস্কর্যশিল্পী সুশান্ত রায়। যার একটি রাখা হয়েছে ওয়াক্স মিউজিয়ামে।

সুশান্ত রায় জানান, তার জাদুঘরে একটি রেজিস্টার রয়েছে, যেখানে জাদুঘরে আসা দর্শক তাঁদের পছন্দের কথা লিখে যান। সেখানেই তারা জানান, কোন তারকাকে দেখতে চান। শিল্পী জানান, অনেকেই শাখরুখ খানের মূর্তি তৈরির দাবি জানিয়েছিলেন। তিনি বললেন, ‘আমি যে প্রতিমাটা নির্মাণ করেছি, সেটি সম্পূর্ণ মোমের তৈরি। কাপড়গুলি আমার মেয়ে স্নেহা তৈরি করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights