সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে বাসচাপায় জসিম উদ্দিন (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকায় আশা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন পাবনার ভাঙ্গুড়া উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, জসিম উদ্দিন রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights