জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. রবিউজ্জামান।
সহকারী পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-পরিচালক এ কে এম জিল্লুর রহমান এবং সহকারী পরিচালক ড. মুহাম্মদ সাদ্দাম হোসেন।
এ সময় উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক বদরুন নাহার, মো. রফিকুল আলম, পীর মোর্শেদ মোদ্দম শাহ, দৌলত আহমেদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। তাদের সাহস, ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের স্বপ্ন ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
