জয়পুরহাটে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

​বুধবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম ব্রিজ সংলগ্ন নির্জন এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন-জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকার মোজাফফর হোসেনের ছেলে রায়হান হোসেন (২৬), পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আকবর আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৮) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সুমন হোসেন (৩০)।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। বুধবার দুপুরে চকশ্যাম ব্রিজের পাশে নির্জন স্থানে তারা ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের টিম তাদের গ্রেফতার করে।

এসময় দেশীয় অস্ত্র, ​১টি চাইনিজ কুড়াল, ​১টি তালা কাটার, ​১টি দেশীয় তৈরি হাসুয়া, ​১টি বাঁশের লাঠি ,​১টি হেক্সো ব্লেড, ​৪টি লোহার রড, ​১ পিস প্লাস্টিকের তৈরি রশি (২৯.৪ ফুট লম্বা) উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights