ভারতে পাচারের সময় ২ স্বর্ণের বারসহ পাসপোর্টযাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে দুইটি স্বর্ণের বারসহ এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।

বুধবার (৫ আগস্ট) বিকেলে যাত্রী তল্লাশির সময় তার প্যান্টের পকেট থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মোবারক হোসেন। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার তাজউদ্দীনের ছেলে।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান, ভারতে যাওয়ার সময় মোবারক হোসেনের চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজের কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন।

পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। যাত্রীর শরীরের ভেতরে অতিরিক্ত স্বর্ণ রয়েছে কি না, তা নিশ্চিত হতে এক্স-রে পরীক্ষা করা হয়। তবে সেখানে আর কোনো স্বর্ণ পাওয়া যায়নি।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান-সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights