কালের কণ্ঠ পরিদর্শনে ঢাকার রাশিয়ান হাউসের প্রতিনিধি

অনলাইন ডেস্ক

দেশের শীর্ষ জাতীয় দৈনিক কালের কণ্ঠ কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকার রাশিয়ান হাউসের প্রতিনিধি ও দূতাবাসের প্রথম সচিব আলেকজান্দ্রা খলেভনয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত কালের কণ্ঠ কার্যালয় পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক মেহেদী হাসান তালুকদার ও নির্বাহী সম্পাদক হায়দার আলীসহ বিভিন্ন বিভাগীয় প্রধানরা।

আলেকজান্দ্রা খেলভিনয় কালের কণ্ঠের ‘ফেস টু ফেস ডিপ্লোম্যাসি’ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন। সাইমন হোসাইন সাইফ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ-রুশ সম্পর্ক, উন্নয়নের গণমাধ্যমের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পরে আলেকজান্দ্রা খেলভিনয় কালের কণ্ঠের অনলাইন, মাল্টিমিডিয়া, রিপোর্টিংসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

বাংলাদেশে সাংবাদিকতায় কালের কণ্ঠের অগ্রগামী ভূমিকার প্রশংসা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights