৯২ রানের লিড নিয়ে থামল অজিরা
অনলাইন ডেস্ক
প্রথম ইনিংসে ৯২ রানের লিড নিয়ে অলআউট হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। সেঞ্চুরি হাঁকিয়েছেন টিগ উইলি। ৩৫৫ রানে থেমেছে স্বাগতিকদের ইনিংস। ৫৩ রানে দুই উইকেট নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন কুর্টিস প্যাটারসন ও জশ ফিলিপে। দিনের শুরুতেই ফিলিপেকে বোল্ড করেন হাসান মাহমুদ। ২৪ রান করে সাজঘরে ফেরেন ফিলিপে।
তারপর উইকেট পান ইবাদত হোসেন। জ্যাক ক্লেটন ক্যাচ আউট হন ইবাদতের বলে। দ্রুত গতিতে রান তোলা ক্লেটন ৫৮ বলে ৪৮ রান করে আউট হন। পঞ্চম উইকেটটিও শিকার করেন হাসান। অর্ধশতক হাঁকানো প্যাটারসনকে বোল্ড করেন হাসান। ৯১ বলে ৫৩ রান করে তিনি বিদায় নেন।
লাঞ্চের পরে স্বাগতিকরা আরো আগ্রাসী হয়ে ওঠেন। জ্যাক ডোরান ও টিগ উইলি দ্রুত গতিতে রান তুলতে থাকেন। সেঞ্চুরি হাঁকান উইলি। ১৩০ রান করে শেষ পর্যন্ত থামেন তিনি। তাকে শিকার করেন খালেদ আহমেদ। ১৭৭টি বল খেলেন উইলি।
ডোরান করেন ১০২ বলে ৭৬ রান। সিএ একাদশ অলআউট হয়েছে ৩৫৫ রানে। তারা লিড নিয়েছে ৯২ রানের।
বাংলাদেশের পক্ষে হাসান চারটি উইকেট, তাসকিন ও মিরাজ দুইটি উইকেট এবং খালেদ ও ইবাদত একটি করে উইকেট শিকার করেছেন।
দ্রুত রান তুলে লিড নিল অজিরা, চাপে বাংলাদেশ
