জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আট নারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আট বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় মহেশপুরের ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৬টার দিকে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। সীমান্ত পিলার ৬২/৫-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি চলছিল।

এ সময় সীমান্তসংলগ্ন নবদুর্গাপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে আট বাংলাদেশি নারীকে আটক করা হয়। তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights