মিরপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর-১ এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে মিজান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর-১ এলাকার সনি সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পুলিশের একটি টহল দল সনি সিনেমা হলের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে মিজানকে হাতেনাতে আটক করে। পুলিশের দাবি, মিজান একজন পেশাদার ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights