কক্সবাজারে সবজি ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের লাশ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় সবজি ক্ষেত থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) সকালে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড মৌলভীরচর এলাকায় একটি ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে ক্ষেতে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এছাড়া কক্সবাজার থেকে সিআইডি ঘটনাস্থলে এসে ফরেনসিক রিপোর্ট তৈরি করে এবং পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছে।
চকরিয়া থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মারা যাওয়ার পর কে বা কারা লাশ ফেলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তকরণে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights