কুড়িগ্রামে আগাম বন্যা সতর্কীকরণ বার্তা প্রদান ও মহড়া অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ১৬টি নদী বিধৌত চর ও দ্বীপচরের প্রত্যন্ত এলাকায় আগাম বন্যা সতর্কীকরণ বার্তা প্রদান ও বন্যা প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম এর আয়োজনে মোগলাবাসার চরে বুধবার দিনব্যাপী আয়োজিত বন্যা প্রস্তুতি ও সাড়া মহড়া অনুষ্ঠিত হয়।

এতে গুড নেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম ম্যানেজার রোমিও রতন গোমেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল হাই সরকার। এ সময় সদর ভূমি কর্মকর্তা আরিফুল ইসলাম, মোগলাবাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান, উপ-সহকারী কর্মকর্তা রাজন কুমারসহ অন্যান্যরা অংশ নেন।

অনুষ্ঠানে চরের সুবিধাভোগীদের আগাম বন্যা প্রস্তুতি বিষয়ে সতর্কীকরণ বার্তা প্রদান, দিক নির্দেশনা দেওয়াসহ বন্যার ক্ষতিকর নানা বিষয় তুলে ধরেন বক্তারা। তারা বলেন, বন্যা ও নদীভাঙ্গনের কারণে কুড়িগ্রামের মানুষের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়। এ থেকে পরিত্রাণের জন্য আমরা যদি আগাম প্রস্তুতি নেই তাহলে ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights