আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ

অনলাইন ডেস্ক

জুলাই মাসের আইসিসি পুরুষ ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে আইসিসি। এই তালিকায় ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে স্থান পেয়েছেন বাংলাদেশের ব্যাটার তানজিদ হাসান।

জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে জাস্টিন গ্রিভস ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন। নর্থ সাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৮০ রানের একটি ইনিংস খেলেন। ওই ম্যাচে স্বাগতিকরা ম্যাচটি ড্র করে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ক্যারিবিয়রা।

এছাড়াও মাসের শেষদিকে তারুবাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে গ্রিভস বল হাতেও অসাধারণ নৈপুণ্য দেখান। প্রথম ইনিংসে ২৭ রানে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১২ রানে ২ উইকেট শিকার করে দলে জয়ে ভূমিকা রাখেন।
দুই টেস্টে ৭১.৬৬ গড়ে ২১৫ রান এবং মাত্র ১০.২৫ গড়ে ৮ উইকেট শিকার করেন। অন্যদিকে দুটি ওয়ানডে ম্যাচেও ১১৪.২৮ স্ট্রাইক রেটে মোট ৩২ রান সংগ্রহ করেন।

ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুক একটি দারুণ সময় কাটিয়েছেন। ভারতের বিপক্ষে তিনি দারুণ পারফারম্যান্স করেন। তিনটি ওয়ানডে ম্যাচে ৩১ রান করলেও, টি-টোয়েন্টি সিরিজে ব্রুক তার সেরা ফর্ম খুঁজে পান এবং একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করেন। পাঁচটি ম্যাচে ১১৪.৫০-এর অসাধারণ গড়ে তিনি মোট ২২৯ রান সংগ্রহ করেন এবং তার স্ট্রাইক রেট ছিল ২১৪.০১।

ব্রুকের নেতৃত্ব এবং ব্যাট হাতে আক্রমণাত্মক কৌশলের সুবাদে ইংল্যান্ড ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে জয়লাভ করে। সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে (টি-টোয়েন্টি) দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ পুরস্কার অর্জন করেন। টুর্নামেন্টে ২২৯ রান করে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহকও হন।

জিম্বাবুয়ের বিপক্ষে ‘হোয়াইট-বল’ সিরিজে তানজিদ হাসান বাংলাদেশের অন্যতম ধারাবাহিক ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। জুলাই মাস শেষে উভয় ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেন। এই ওপেনার ওয়ানডে সিরিজে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি তিন ম্যাচে ৫৩.০০ গড় ও ৮৯.৮৩ স্ট্রাইক রেটে মোট ১৫৯ রান সংগ্রহ করেন।

টি-টোয়েন্টি সিরিজেও তিনি সেই ফর্ম ধরে রাখেন এবং ৭০.০০ গড় ও ১২৭.২৭ স্ট্রাইক রেটে আরও ১৪০ রান যোগ করেন। এই বাঁহাতি ব্যাটার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেই সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights