রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, সোমবার পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার গ্রস বা মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.১৫ বিলিয়ন মার্কিন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যে যা জানানো হয়েছে। আইএমএফের বিপিএম৬-কে আন্তর্জাতিক মানদণ্ডে যেকোনো দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রা রিজার্ভের সবচেয়ে গ্রহণযোগ্য হিসাব-পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়।

দেশের বৈদেশিক খাত এবং মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অব্যাহত পদক্ষেপের মধ্যেই রিজার্ভের এই চিত্র সামনে এলো।

এর আগে, গত রবিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে জানানো হয়েছিল যে দেশের গ্রস রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights