রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে তিন শিশু গুলিবিদ্ধ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে তিন শিশু গুলিবিদ্ধ হয়েছে। বালুখালী ক্যাম্প-৮-এ সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে।

গুলিবিদ্ধ শিশুরা হলো ওমর ফারুক (৬), জসিম (৭) ও কলিমুল্লা (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং গুলি বিনিময় হয়েছে। এতে তিন শিশু গুলিবিদ্ধ হয়েছে। গোলাগুলিতে অংশ নেওয়া গ্রুপ দুটি ‘আরসা’ এবং ‘আরএসও’ নামে পরিচিত।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে। শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ ও এপিবিএনের সদস্যরা অবস্থান করছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights