ফুলপুরে নতুন জেলা প্রশাসকের মতবিনিময়

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলমের সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ, ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান, সাবেক মেয়র উত্তর জেলা বিএনপির সদস্য আমিনুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর ফুলপুর উপজেলা কমিটির সভাপতি কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম জালাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক গোলাম কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীরসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights