নোয়াখালী পৌর বণিক সমিতির সভাপতি আপেল, সম্পাদক মুকুল

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল ও সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হরিনারায়াণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে চলে ভোটগ্রহণ। এদিন আপেল-রায়হান ও তাজুল-মুকুল পরিষদসহ দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল ৮৪২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম মুকুল ১১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। ভোটের হার ছিল ৭৬ শতাংশ।

১৯টি পদের মধ্যে আপেল-রায়হান প্যানেল সভাপতিসহ ১৫টি পদে জয়লাভ করে এবং তাজুল-মুকুল প্যানেল সাধারণ সম্পাদকসহ ৩টি পদে জয়লাভ করে। এ ছাড়া একটি পদে স্বতন্ত্র হিসেবে একজন নির্বাচিত হন।

নির্বাচিত সভাপতি আপেল ও সাধারণ সম্পাদক মুকুল জানান, নবনির্বাচিত কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানের চেষ্টা ও উন্নয়নের মাধ্যমে সংগঠনকে প্রতিষ্ঠিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights