শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ইমরান খান

অনলাইন ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি ইমরান খানকে।

শুক্রবার ভোরে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

তিন বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা ৭৩ বছর বয়সী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে তার সমর্থকেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন।

সুপ্রিম কোর্টের আদেশের পর অবশেষে সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হলো। এ ঘটনাকে ইমরানের দল ও পাকিস্তানের শক্তিশালী সামরিক প্রতিষ্ঠানের মধ্যে চলমান উত্তেজনা কমানোর সম্ভাব্য একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার সাংবাদিকদের পাঠানো এক বার্তায় পিটিআই জানায়, সুপ্রিম কোর্টের আদেশের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights