খুলনায় হাত পা মুখ বাঁধা স্কুলছাত্রীকে বাথরুম থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে স্কুলের বাথরুম থেকে বৃহস্পতিবার রাতে দশম শ্রেণির এক ছাত্রীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তাকে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার গাজীরহাট হাজী নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুম থেকে একধরনের শব্দ পেয়ে বিদ্যালয় কনস্ট্রাকশন শ্রমিকরা এগিয়ে যায়। বাথরুমের কাছে গিয়ে ভিতরে নারী কণ্ঠের গোংরানি শব্দ শুনতে পায়। বাথরুমে বাইরে থেকে তালাবদ্ধ থাকায় তালা ভেঙে স্কুল ছাত্রীকে উদ্ধার করে।

ওই স্কুল ছাত্রী জানায়, দুপুর ২টায় স্কুল ছুটি হলে তিনি বাথরুমে ঢুকলে পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করে। এসময় তার হাত, পা, মুখ বেঁধে ফেলে মুখের সামনে স্প্রে করে। তাকে অন্য কোথাও সরিয়ে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করে। পরে জ্ঞান ফিরলে বাথরুমের দরজা ভিতর থেকে ধাক্কাধাক্কি করলে নির্মাণ শ্রমিকরা তাকে উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights