সুনেরাহর আকুতি
অনলাইন ডেস্ক
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সৃষ্টিকর্তার কাছে মনের কিছু আকুতি তুলে ধরেছেন। তিনি বলেন, ‘হে মহান আল্লাহ, আমি জানি তুমি যা করো ভালোর জন্য করো। প্রতিবার শিখেছি। তবে এমন কাউকে আমার চোখের সামনেও এনো না, যে ধরে ধরে মানুষ ধ্বংস করে, হৃদয়ে পচন ধরায়, মানুষকে মানসিক মৃত্যু দেয়। তুমি বরং তাদেরকে জ্ঞান দাও, মানুষ কীভাবে হতে হয়। দেখানোর জন্য না, সত্যি মানুষ হয়ে বাঁচার জন্য।’
এরপর বলেন, ‘তুমি মালিক, তুমি উত্তম জানো। তোমার হুকুম ছাড়া একটা পাতাও নড়তে পারে না। কোনো মানুষরূপী বহুরূপীকে আমাদের নিকটে আসতে দিয়ো না। আমাদের সবার মন, নিয়ত এবং কর্মের হিসাব তোমার কাছে খোলা। কাউকে আমাদের ভিতরটা নষ্ট করতে দিয়ো না আল্লাহ।’
এদিকে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সুনেরাহ অভিনীত নতুন নাটক ‘তুমি দূরত্ব চেয়ো না’। মোহন আহমেদের এ নাটকে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আরশ খান।
