রাতে ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক
ঢাকা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতের মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights