কক্সবাজারে থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. রমিজ উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার সকালে র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) কক্সবাজার সদর থানার খুরুশকুল ইউনিয়নের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের ঝিনুক বিল্ডিংয়ের সামনে অভিযান চালিয়ে রমিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার রমিজ উদ্দিন খুরুশকুল ইউনিয়নের মৃত এজাহার মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, চট্টগ্রাম জেলার বাকলিয়া থানায় রমিজ উদ্দিনের বিরুদ্ধে একটি মাদক মামলা হয়েছিল। ওই মামলায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার পর থেকেই রমিজ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights