জামালপুরে ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে ইশরাত জাহান রিমা নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে শহরের দক্ষিণ কাচারিপাড়ার আবাসিক এলাকা থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত ইশরাত জাহান রিমা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পণ্ডিতপাড়া এলাকার মো. রশিদুল্ল্যাহ মণ্ডলের মেয়ে। রিমা জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অর্নাস চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ্ জানান, রাতে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে শহরের দক্ষিণ কাচারিপাড়ার আবাসিক এলাকায় যাই। সেখানকার একটি বাসায় কক্ষের ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় এক মেয়ে রয়েছে বলে জানতে পারি। ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।

তিনি জানান, এ সময় জামালপুর ফায়ার সার্ভিসের মাধ্যমে ওই কক্ষের তালা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিমার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights