তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

রবিবার দুপুর ১২টায় দেশের উত্তরাঞ্চলে তিন দিনের সফরের অংশ হিসেবে প্রথম দিনে নীলফামারীর ডিমলার এলাকার তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্প এলাকা পরিদর্শনে যান তিনি।

তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্যসংকট এবং সেচ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন মার্কিন রাষ্ট্রদূত।

মতবিনিময় সভায় তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানির সংকটে স্থানীয় কৃষকদের ওপর পড়া প্রভাব সম্পর্কে রাষ্ট্রদূতকে জানান সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights