মার্কিন বাহিনী ‘কাপুরুষ’, বিধ্বংসী আঘাতের হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক
ইরানের তেহরানে ক্যাটারিং কনটেইনারে অবস্থান নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে তৈরি বিলবোর্ড। ছবি সংগৃহীত

মার্কিন বাহিনীকে ‘কাপুরুষ শত্রু’ আখ্যা দিয়ে বিধ্বংসী আঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে দেশটির সিস্তান-বালুচিস্তান ও হরমোজগান প্রদেশে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী বলছে, ‘সিস্তান-বালুচিস্তান ও হরমোজগান প্রদেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনী আকাশপথে হামলা চালিয়েছে। এই আগ্রাসনের জবাবে কাপুরুষ আমেরিকান শত্রুদের ওপর ইরানের সশস্ত্র বাহিনী কঠিন ও বিধ্বংসী আঘাত হানবে।’

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে তাদের এই আগ্রাসন অব্যাহত রাখলে, তাদের আরও বড় ও মারাত্মক ক্ষতির মুখোমুখি হতে হবে।

সামরিক বাহিনী বলেছে, ‘আমরা বারবার বলেছি এবং এ বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ যে, কোনো অবস্থাতেই বীর ইরানি জনগণের অধিকার থেকে আমরা সরে দাঁড়াব না। আমেরিকান শত্রুদের এর জন্য ভারী মূল্য চুকাতে বাধ্য করব।’

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করেছে। হামলার অংশ হিসেবে আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

ইরানের আঞ্চলিক এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, দক্ষিণ ইরানের সিরিক এলাকার কাছে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় চারজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। অন্যান্য খবরে বলা হয়েছে, চাবাহার ও কোনারাক এলাকা ও জিরোফতের একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া কেশম দ্বীপ ও বন্দর আব্বাসেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সূত্র: ডন, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights