আইসিসিবিতে ‘সুপার সেল কার বাজার’ শুরু হচ্ছে শুক্রবার

অনলাইন প্রতিবেদক

আপনার বাইকটি বিক্রি করবেন, নাকি নতুন বাইক কেনার প্ল্যান করছেন? অথবা আপনি কি বাইকটি বিক্রি করে দিয়ে এবার চার চাকায় উঠতে চান? নাকি চার চাকার গাড়িটি বিক্রি করে নতুন মডেলে আপগ্রেড করতে চান? ভাবছেন, ঝক্কিঝামেলা এড়িয়ে এক জায়গাতেই কোথায় পাবেন সব আয়োজন একসাথে? তাদের জন্যই সমাধান নিয়ে হাজির হয়েছে ‘সুপার সেল কার বাজার।’

দেশের অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতেই আগামীকাল শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হচ্ছে ‘সুপার সেল কার বাজার’।

এখন থেকে প্রতি শুক্রবারই আইসিসিবিতে চলবে এই ‘সুপার সেল কার বাজার।’ ক্রেতারা এখানে যেমন নিজের গাড়ি কিংবা বাইকটি বিক্রি করতে পারবেন, তেমন আবার কিনতে পারবেন নিজের পছন্দের নতুন কিংবা ব্যবহৃত বাহনও। নতুন, পুরাতন ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেলের বিশাল সমাহার থাকবে এই কার বাজারে।

উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং তুলনা করার সুযোগ পাবেন। পাশাপাশি বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবেন।

‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ এবং ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। প্রতি শুক্রবারে এই আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights