রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডার গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষ কমান্ডার হাফেজ জুবায়েরকে (৩২) গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা। বুধবার ভোরে উখিয়া রোহিঙ্গা ১৯ নম্বর ক্যাম্পের ব্লক-এ/১৪ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে দেশীয় ৪টি ওয়ান শুটারগান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা ও দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াকিটকি সেট ও চার্জার জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমদ।

হাফেজ জুবায়ের উখিয়ার ওই ক্যাম্প-ওই ব্লকের ওমর মিয়ার ছেলে। তিনি আরসার কমান্ডার হিসেবে ক্যাম্পে পরিচিত।
এপিবিএন পুলিশ কর্মকর্তা মো. ফারুক আহমদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ নম্বর ক্যাম্পের এ/১৪ ব্লকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরসা কমান্ডার হাফেজ জুবায়েরকে গ্রেফতার ও তার হেফাজত থেকে ৪টি ওয়ান শুটারগান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট, চার্জারসহ তাকে গ্রেফতার করা হয়। গোয়ান্দা সংস্থার সদস্যদের সঙ্গে নিয়ে এপিবিএন সদস্যরা যৌথ অভিযান চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights