সবাইকে মিলেমিশে দেশের জন্য কাজ করতে হবে : খাদ্য মন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে সব ধর্মের মানুষকে মিলেমিশে কাজ করতে হবে। দেশের উন্নয়নে ঐক্যের কোন বিকল্প নেই। শুক্রবার দুপুরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

খাদ্য মন্ত্রী বলেন, আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শপথ নিতে হবে। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। আমরা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সবাই একে অপরের পাশে থাকব। মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। মানিকগঞ্জ শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বিশাল য়্যালি বের হয়ে প্রধান প্রধান শড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পিপি নুরতাজ আলম বাহার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রনব শিকদার, মানিকগঞ্জ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণত সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার। উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ো নেচে গেয়ে শহর মাতিয়ে তোলেন নারী পুরুষ শিশু সহ সকল বয়সের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights