প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। রবিবার হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিদিশার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মো. মাসুদ মিয়া। এর ফলে বিদিশা সিদ্দিকের মুক্তিতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন তিনি।

রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর আগে গত ২ সেপ্টেম্বর তার জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights