ধানমন্ডি ৩২ নম্বর লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লেকের পানিতে প্রায় দুই মণ মাছের পোনা অবমুক্ত করেন।

পরে লেকসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় শেখ রবিউল আলম বলেন, লেকের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় রুই, কাতলা, গ্রাস কার্প, মিরর কার্প ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, মাছের নিয়মিত খাবারের ব্যবস্থা করা হবে। মাছ চুরি বা অবৈধভাবে শিকার ঠেকাতে ধানমন্ডি থানা পুলিশ, ধানমন্ডি সোসাইটি ও স্থানীয়রা নজরদারি করবেন।

ধানমন্ডি ইউথ ক্লাবের সভাপতি শেখ খালিদ হাসান জ্যাকি বলেন, ধানমন্ডির বিভিন্ন ওয়ার্ডে ইতোমধ্যে দুই থেকে আড়াই হাজার গাছ রোপণ করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মসূচিতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights