ঝিনাইদহে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম (৫০) নামে এক হোটেল
শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের আমবাজার এলাকায় এ দুর্ঘটনা
ঘটে। নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আমছার আলীর ছেলে।
স্বজনরা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্ম¯’ল হোটেলে যা”িছলেন নুর
ইসলাম। পথে শহরের আমবাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’
পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা¯’লেই
তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী খন্দকার সোহেল রানা জানান, নুর ইসলাম রাস্তা পার হওয়ার চেষ্টা
করছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’
পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনা¯’লেই নুর
ইসলামের মৃত্যু হয়।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর
পেয়ে পুলিশ ঘটনা¯’লে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর
হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights