পিরোজপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামে মো. শাহ আলম শেখ (৭০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ মে) দিবাগত রাত ৮টার দিকে সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে এলাকার সাবেক চেয়ারম্যান চাঁন মিয়া মাঝির বাড়ি সংলগ্ন স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) নিক্সনের সুপারি বাগানের ভেতর মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য মো. নাছির হায়দার জানান, ওই বৃদ্ধ পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় ছিলেন বলে শুনেছি। তার পুত্ররা মাদকাসক্ত ও তার স্ত্রী কাছে না থাকাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান মিলু জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখনই তেমন কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights