ওমান উপকূলে দুই জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত, একটিতে আগুন

অনলাইন ডেস্ক

ওমানের খাসাব বন্দরের কাছে দুটি জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একটি জাহাজে আগুন ধরে গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, খাসাব বন্দরের প্রায় ৪ নটিক্যাল মাইল (৭ দশমিক ৪ কিলোমিটার) পশ্চিমে এ ঘটনা ঘটে।

ইউকেএমটিওর সতর্কবার্তায় বলা হয়েছে, একটি জাহাজের মাস্টার চারটি অজ্ঞাত বস্তু দুটি অজ্ঞাত জাহাজে আঘাত করতে দেখেছেন। এর পর একটি জাহাজে আগুন ধরে যায়।

তবে দ্বিতীয় জাহাজটির অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেননি ওই মাস্টার। তার অবস্থান থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল (১১ কিলোমিটার) উত্তরে ওই জাহাজটি ছিল বলে জানানো হয়েছে।

ঘটনার পর জাহাজ দুটির ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights