ইসলামী ব্যাংকের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষ, আহত ২৫

অনলাইন ডেস্ক
‘ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী’ এবং ব্যাংকের লেনদেন স্বাভাবিক রাখার দাবিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইসলামী ব্যাংকের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’ অবস্থান কর্মসূচি শুরু করলে ‘ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী’ ব্যানারে অবস্থান নেওয়া অপরপক্ষের লোকজনের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়।

একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সহ-সভাপতিসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

চাকরিচ্যুতদের পক্ষে শহিদুল ইসলাম জানান, জীবনের অধিকার ও চাকরি পুনর্বহালের ন্যায্য দাবিতে তারা টানা দ্বিতীয় দিনের মতো ব্যাংকের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সেখানে উপস্থিত হওয়ার ২০ থেকে ২৫ মিনিটের মাথায় ‘গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights