দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের মহাসড়কে একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষে ২১ জন নিহত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র ওয়ারেন্ট অফিসার ক্রিস্টোফার স্পাইস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুটি টয়োটা মিনিবাস ট্যাক্সি ও একটি সুজুকি স্পোর্ট ইউটিলিটি ভেহিকলে (এসইউভি) সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হওয়ায় মোট প্রাণহানি দাঁড়ায় ২১ জনে। এ ছাড়া অন্তত চারজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ এএফপিকে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights